ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা চান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণার দাবি তুলেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।তিনি বলেন, ‘ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।’

বৃহস্পতিবার রাজধানীতে নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গাজায় যে নৃশংসতা চলছে- তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

তিনি বলেন, সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি শীতল আচরণ করছেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্যনির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরাইলি হানাদারদের ওপর।’

এ সময় ইলিয়াস কাঞ্চন ইসরাইলের প্রতি দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশের পর নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচার সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে যান। সেখানে দাঁড়িয়ে তারা আবারো প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম খান ও কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ও মো. শফিকুল ইসলাম, কামরুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সদস্য নজরুল ইসলাম ফয়সাল, আব্দুল মান্নান ফিরোজ, সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাভার পৌর শাখার সভাপতি শাহ আলী রাজিব, ধামরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি জামাল হোসেন মন্ডলের নেতৃত্বে শতাধিক সদস্য।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বিক্ষোভে শামিল হন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির