‘অত্যাচারী শাসকের কী পরিণতি হতে পারে হাসিনাকে দেখে তা শিখতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অহঙ্কারী ও অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে হাসিনাকে দেখে তা ভবিষ্যত প্রজন্মকে শিখতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে হাতহতদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা তাদের কাছে দায়বদ্ধ।’

শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘পর্যাপ্ত সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির (শফিকুর রহমান) ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন জানিয়ে গোলাম পারওয়ার বলেন, ‘এখানে জনগণের অধিকার থাকবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে। এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না।’

আরো দেখুন

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি

ঋণ শোধের সময় স্বেচ্ছায় বেশি টাকা বা উপহার দিলে কি তা সুদ হবে?

ঋণ পরিশোধের সময় ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় মূল টাকার সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেন, সেটি

ভালোবাসায় ভেজা এক জীবন-ইলিয়াস কাঞ্চন

পরন্ত বিকেল। সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে সবার অপেক্ষা– কখন আসবেন প্রিয়