আ. লীগ নেতা বললেন, ‘মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম’

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ বিষয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‌‘আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে। সে কারণে আমি উপস্থিত ছিলাম।’

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই। তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি।’

শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন।

খোঁজ নিয়ে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামালের ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরো দেখুন

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি

ঋণ শোধের সময় স্বেচ্ছায় বেশি টাকা বা উপহার দিলে কি তা সুদ হবে?

ঋণ পরিশোধের সময় ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় মূল টাকার সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেন, সেটি

ভালোবাসায় ভেজা এক জীবন-ইলিয়াস কাঞ্চন

পরন্ত বিকেল। সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে সবার অপেক্ষা– কখন আসবেন প্রিয়