মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

বৈদ্যুতিক গোলযোগের কারণে রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার বিকাল থেকে এ সমস্যার শুরু হয়।

এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। দ্রুতই ট্রেন চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগ ও নেটওয়ার্ক সমস্যার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এ সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরো দেখুন

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি

ঋণ শোধের সময় স্বেচ্ছায় বেশি টাকা বা উপহার দিলে কি তা সুদ হবে?

ঋণ পরিশোধের সময় ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় মূল টাকার সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেন, সেটি

ভালোবাসায় ভেজা এক জীবন-ইলিয়াস কাঞ্চন

পরন্ত বিকেল। সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে সবার অপেক্ষা– কখন আসবেন প্রিয়