তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিক্রিয়া

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. তাসনিম জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া বলেন, যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?

ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন ফারিয়া। তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।

প্রসঙ্গত, অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। ২০২৪-২৫ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচন করেছিলেন এই আইনজীবী।

Copied from: https://rtvonline.com/

আরো দেখুন

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়

জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান

আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যে কোনো সময় বিরোধী দল সহযোগিতা

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা

বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার ভয়াবহতার তীব্র নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি সাফ জানিয়ে

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’