বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মৌলিক গান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ শে বৈশাখ উপলক্ষে তাকে নিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। 

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানাতে ‘তোমার সোনার তরী’ শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। নন্দিত গীতিকার ও অনুরূপ আইচের কথা-সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ এর ইউটিউব চ্যানেলে। 

এ প্রসঙ্গে জিন্নাহ খান বলেন, আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করবো। এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে। 

অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে। 

অন্যদিকে সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।  

উল্লেখ্য, এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. বাবুল। 

গানের লিংক : https://youtu.be/oH_kifT-LcU?si=KkU5WAcwkikTCCu9

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের