সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ‘বাইফা অ্যাওয়ার্ড’ পেলেন রবিন রাফান

নিউজ ডেস্ক, সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪:
আবারো সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশী জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।
ঢাকার বিসিএফসিসি (হল অব ফেম) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান কিডলন পাওয়ার্ড চতুর্থ বাইফা অ্যাওয়ার্ড। বিকেল থেকেই হাজার হাজার দর্শকের উপস্থিতি রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি করে। রেড কার্পেট ঘিরে ছিল উচ্ছ্বাস ও সেলফি তুলতে ব্যস্ত হাজারো মুখ, প্রিয় তারকাদের একনজর দেখার জন্য।

উক্ত অনুষ্ঠানে ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার লাভ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

খুব অল্প সময়েই রবিন রাফান তার টেকনোলজি, এআই, ভিএফএক্স ও সামাজিক সচেতনতাভিত্তিক কনটেন্টের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এই অর্জন কনটেন্ট ইন্ডাস্ট্রিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের একঝাঁক তারকা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, প্রবীণ গুণী অভিনেতা তারিক আনাম খান, শহিদুজ্জামান সেলিম, আফরান নিশো, সিয়াম আহমেদ, ইমন, পরীমনি, অপু বিশ্বাস, সংগীতশিল্পী ইমরান, কনা, রুনা খান, শাহরিয়ার নাজিম জয়, সাফা কবির, মেহজাবিন চৌধুরী, জোভান প্রমুখ।

অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর ফ্যাশন শো, গানের পরিবেশনা, নৃত্য এবং বিনোদনে ভরপুর আকর্ষণীয় সেগমেন্ট। এ যেন তারকাদের মিলনমেলা।

এই প্রসঙ্গে কিডলন বেবি কেয়ার-এর ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম বলেন, ‘আজকের কিডলন-এর লঞ্চিংয়ের মাধ্যমে কিডলন শুধু বেবি কেয়ার প্রডাক্টেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের জুনিয়র ট্যালেন্টদের তুলে ধরা, কনটেন্ট নির্মাতা ও এন্টারটেইনমেন্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোর মাধ্যমে একটি সৃজনশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে।’

বাইফা অ্যাওয়ার্ড ইতিমধ্যে বাংলাদেশের বিনোদন ও ডিজিটাল জগতে একটি স্বীকৃত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে স্থান করে নিয়েছে।

এবারের আসরে রবিন রাফানসহ যেসব তারকা পুরস্কৃত হয়েছেন, তারা নিঃসন্দেহে আগামী দিনের সৃজনশীলতায় প্রেরণা জোগাবে।
উল্লেখ্য কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান আমেরিকা গিয়েও সেরা কনটেন্ট ক্রিয়েটর এর সম্মাননা গ্রহন করেছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিনোদন সাংবাদিকদের সংগঠন ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির