আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

আমতলী (বরগুনা) প্রতিবেদক।।
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব মোঃ আব্দুস সোবাহান (৮০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি আলহাজ্ব আব্দুস সোবাহান দুপুরে বাড়ি থেকে আমতলী বাজারের উদ্দেশে বের হন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো–চ–৫১–০০৫৪) তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, ভাই রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় একটি অ্যাম্বুলেন্স পিছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো দেখুন

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি

ঋণ শোধের সময় স্বেচ্ছায় বেশি টাকা বা উপহার দিলে কি তা সুদ হবে?

ঋণ পরিশোধের সময় ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় মূল টাকার সঙ্গে কিছু অতিরিক্ত অর্থ দেন, সেটি

ভালোবাসায় ভেজা এক জীবন-ইলিয়াস কাঞ্চন

পরন্ত বিকেল। সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে সবার অপেক্ষা– কখন আসবেন প্রিয়