ভূরুঙ্গামারীতে সুধীজনকে নিয়ে সিএনবি’র টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ইমাম, কাজি, চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সিএনবি’র দিনব্যাপী টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) কর্মশালাটির আয়োজন করে।

দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন এসআরএইচ-আর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়।

কর্মশালায় চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া, মইদাম মহাবিদ্যালয়ের প্রভাষক রুহুল আমিন হামিদী, পাইকেরছড়া ইউপি সচিব কামরুজ্জামানসহ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটররা বক্তব্য রাখেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, কাজি, চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের