ফিল্ম ক্লাব নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পলি

ঢালিউড অভিনেত্রী পলি বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। নব্বই দশকের ব্যস্ততম এ অভিনেত্রী হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করে যাচ্ছেন তিনি। তবে সিনেমায় ব্যস্ততা না থাকলেও আগামী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী।

যদিও পলি অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত আছেন। ২০২৬-২৭ সালের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি। অভিনেত্রী বলেন, সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছি। আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই। তিনি বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি।

উল্লেখ্য, পলি মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন। সেই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর ১১৩টি সিনেমায় অভিনয় করেন পলি। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সেই সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন পলি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে— ‘যুদ্ধে যাব’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্ধর্ষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের