আমতলীতে মহান বিজয় দিবস উদযাপিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে যথাযথ মর্যদায় ১৬ ডিসেম্বও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল প্রতুষে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলা, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাপ অনুষ্ঠিত হয়।
সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে স্মৃতিসৌধে আনুষ্ঠানিভাবে পুষ্পার্ঘ অর্পন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে সরকারী কর্মকর্তা বৃন্দ আনুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। এর পর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, এবং সাবেক সদস্য সচিব তুহিন মৃধার নেতুত্বে এবং পৌর বিএনপি ও যুবদলের সাবেক আহবায়ক কবির ফকির ফকির ও সাবেক সদস্য সচিব জালাল উদ্দিন খানের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ অর্পন করে। বিএনপির পুষ্পার্ঘ অর্পনের সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর পর্যায় ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী থানার পক্ষ থেকে অফিসার ইসচার্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন. আইনজীবি সমিতির পক্ষে এ্যাডভোকে মো. জসিম উদ্দিন ও এ্যাডভোকেট মো. মাহবুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, সাবরেজিষ্ট্রার অফিস, আমতলী পৌরসভা, বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, আমতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, আমতলী উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে। পুষ্পার্ঘ অর্পন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধাসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এবং এনসিপি দলের সভাপতি মো. বায়েজিদ, গন অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামীর আমতলী উপজেলা সেক্রেটারী মো. মোফাজ্জেল হোসেন ও ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী, ও কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাদ জোহর নামাজের পর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ামোনাজ পরিচালনা করা হয়। এবং বিকেল ৩টায় আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।#
_———————————————-

আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১১টায় পৌরসভার হল রুমে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা সভার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, কৃষি কর্মকর্তা মো. রাসেল, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুবদল ও পৌর বিএনরি সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, মুক্তিযোদ্ধাদের পক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আলমগীর তালুকদার, জামাতের সেক্রেটারী মো. মোফাজ্জেল হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী। অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।#

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের