কোম্পানীগঞ্জের চরকাঁকড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরকাঁকড়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শনিবার সকাল ৮টায় যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি নতুন বাজার থেকে শুরু হয়ে পেশকারহাট হাইস্কুল মাঠে শেষ হয়।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তিন শতাধিক তরুণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে পেশকারহাট হাইস্কুল মাঠে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন,

“সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে যুবসমাজের শারীরিক সক্ষমতা ও নৈতিক দৃঢ়তা অপরিহার্য। খেলাধুলা ও ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও অফিস সম্পাদক গোলাম ফয়সাল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জামাল হোসেন। এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী হোসাইন সজীব, চরকাঁকড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, সেক্রেটারি ইউনুছ জিয়া, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ সুমন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের