আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন ও র‍্যাফেল ড্রসহ সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা ছিল। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান আয়োজকরা।

অংশগ্রহণকারী সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিশুদের অংশগ্রহণ ও বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের