নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মা আরিফা বেগমকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টা নিশ্চিত করেছেন। নিহত তবাসসুম সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে। অভিযুক্ত আরিফা বেগম সদর উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে। 

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে সদর উপজেলার শাহাবাদ উনিয়নের আলোকদিয়া গ্রামের তার বাবার বাড়িতে মেয়ে তবাসসুমকে নিয়ে বেড়াতে যায় আরিফা। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় খরব ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসুসমকে গলায় গামছা পঁচিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করেন এবং অভিযুক্ত  আরিফা বেগমকে আটক করেন পুলিশ। 

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, বুধবার (৮ এপ্রিল) আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু ওই দিন সকালে আলোকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পাই

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা আরিফাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের