ডেস্ক রিপোর্ট : সম্প্রতি আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। তাই সোমবার রাত ১০ টায় আরেফিন শুভ ও আঁচল অভিনীত এই চলচ্চিত্রটির একটি প্রমো ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। ১ মিনিট ৩৫ সেকে-ের এই ভিডিওটি দেখতে রাত থেকেই চলচ্চিত্রপ্রেমীরা হুমড়ি খেয়ে পরেছে। প্রমোটিতে আরেফিন শুভ’র বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের পাশাপাশি বিভিন্ন গানের অংশ বিশেষ দেখানো হয়েছে। এদিকে চলচ্চিত্রটি সর্ম্পকে পরিচালক আশিকুর রহমান বলেন, ‘সব ধরনের দর্শকদের কথা বিবেচনা করেই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তাছাড়া আচঁল ও শুভ খুব ভালো অভিনয় করেছেন।শিগগিরই পরবর্তি কাজগুলো শেষ করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।’ অভি কথাচিত্র ও টাইগার মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ‘কিস্তিমাত’চলচ্চিত্রটিতে আরেফিন শুভ ও আঁচল ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, ইলিয়াস কোবরা, জাদু আজাদ, রেবেকা, সজল প্রমুখ। চলচ্চিত্রটিতে মোট পাঁচটি গান রয়েছে। সবগুলো গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, ইমরান, নাভেদ ও শুচি শামস। আর গানগুলোর কোরিওগ্রাফি করেছেন তানজিল ও সালাম। বাংলামেইল Post navigation সাহসী কঙ্গনা ফের নগ্ন হলেন রিহানা