কথা দিয়ে কথা রাখলেন না বলিউড সুপারস্টার আমির খান। বিহারের দরিদ্র মানঝি পরিবারকে আর্থিক ভাবে সহায়তার প্রতিশ্র“তির আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অর্থের অভাবেই প্রাণ হারাতে হল সেই পরিবারের পুত্রবধূকে। ‘সত্যমেভ জায়াতে’র নামে একটি অনুষ্ঠান করেন আমির খান। নতুন সিজনের প্রথম পর্বে তুলে ধরা হয়েছিলো ‘মাউন্টেইন ম্যান’ হিসেবে পরিচিত দশরথ মানঝি এবং তার পরিবারের কাহিনী, যা প্রচারিত হয় চলতি বছরের মার্চে। আমির খান মানঝি পরিবারকে সব ধরনের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্র“তি দেন সেই অনুষ্ঠানে। তবে দুমাস পেরিয়ে গেলেও কেউ যায়নি তাদের কাছে। সম্প্রতি অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে না পেরে মানঝির পুত্রবধূ মারা গেছেন। মানঝির ছেলে ভগীরথ অভিযোগ করে বলেন, “যদি তিনি প্রতিশ্র“তি অনুযায়ী আমাদের আর্থিক সাহায্য পাঠাতেন, তবে হয়ত আমার স্ত্রী বেঁচে যেতো। শুধুমাত্র অর্থের অভাবেই তিনি মারা গেছেন।” গত ফেব্র“য়ারিতে ‘মাউন্টেইন ম্যান’-এর পরিবারের সঙ্গে দেখা করতে সেই গ্রামে যান আমির। কথা বলেন ভগীরথ এবং তার স্ত্রী বাসন্তির সঙ্গে। দাতব্য সংস্থা ‘পিপল ফার্স্ট’-এর উদ্যোগে তাদের গ্রামে নির্মিত হয়েছে একটি বিদ্যালয়, ভগীরথ এবং তার স্ত্রী শিক্ষার্থীদের দুপুরের খাবার রান্না করার কাজ করতেন। Post navigation বিকিনি শুট দিতে গিয়ে ঝামেলায় এশা খান মাহির মিউজিক ভিডিও “প্রাণ প্রেয়সী”