প্রেমের ফাঁদে ফেলে ঢাকার মিরপুর থেকে ৩ মাস ৯ দিন আগে অপহৃত তরণি সুবর্নার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জয়পুরহাট শহরের আদর্শ পাড়ার একটি টয়লেটের সেফটি ট্যাংক থেকে অপহৃত সুবর্নার লাশ উদ্ধার করা হয়েছে। সূবর্না ঢাকা মিরপুর-১০ নম্বর এলাকার হান্নান শেখের কন্যা।

মিরপুর থানার সহকারি কমিশনার মুক্তাধর জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সূবর্নার সঙ্গে জয়পুরহাটের আদর্শ পাড়া এলাকার আরমান আলীর পুত্র আলী হাসান পলাশ প্রেমের সম্পর্ক গড়ে তোলে । দীর্ঘদিন অবৈধ মেলামেশার পর সুবর্না পলাশকে বিয়ের চাপ দিলে গত ৩০ জানুয়ারি পলাশ তাকে বিয়ের কথা বলে কৌশলে জয়পুরহাটে নিয়ে আসে।

পরে অনেক খোঁজাখুজির পর সুবর্নার সন্ধান পাওয়া না গেলে তার পিতা বাদি হয়ে গত ২৫ ফেব্র“য়ারি ঢাকার মিরপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করে। গত ৬ মে এ মামলার এজাহার নামীয় আসামি পলাশের মা রহিমা (৫৫) ও বোন শিউলী (৩২) কে ঢাকা ও জয়পুরহাট ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়পুরহাট নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জয়পুরহাট সদর থানা পুলিশ ও ঢাকা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক পলাশের বাড়ির সেফটি ট্যাংক থেকে সুবর্নার লাশ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রশীদ জানায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *