image_84196.shibleenomanblog_1209473755_1-women-violence_18_50ডাইনি অপবাদে পিটিয়ে খুন করা হলো একনারীকে। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। একটি সংবাদমাধ্যম নিজের ফেসবুক পেজে ব্রাজিলের এক নারীর বিরুদ্ধে এ ধরনের স্ট্যাটাস দেওয়া হয়, তার পরই এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ৩ মে মারিয়া ডে জিসস (৩৩) নামের ওই নারীকে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, ৫ মে সেখানেই তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ফ্যাবিয়ন এলাকায় বেশ কয়েক দিন ধরেই বাচ্চাদের অপহরণ হচ্ছিল। ফেসবুকে মারিয়াকে ডাইনি বলে একটি পোস্ট করা হয়। যেখানে বাচ্চাদের অপহরণের জন্য কালো জাদুকে দায়ী করা হয়। সেখানে বলা হয় মারিয়া ডাইনি এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এর পরই তাঁর ওপর চড়াও হয় একদল ব্যক্তি।
তবে এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, মারিয়া এমন কোনো কাজ করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *