আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনের রাজশাহী ও রংপুর বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজশাহীর সাবেক সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, গোবিন্দগঞ্জের উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাদেক, সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু, মোহাম্মদ হোসেন ফকু, কাজী আব্দুল মুকিব, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ হারুন কবির নিক্সন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *