ফেভারিট ইংল্যান্ডকে হারালো ইতালি

italy_england_worldcup2014_swadeshnews24২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচে আসলে কোনো ফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। তবে এ দিন সব দিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।এ ম্যাচটি ছিলো অত্যন্ত গতিময়।

খেলায় ইংল্যান্ডের ভরসা ওয়েইন রুনি বার বার গোল করতে ব্যার্থ হন। এমনকি তার একটি দুর্দান্ত শট গোল পোস্টে গেলে ফিরে যায়।

এ দিন প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ম্যাচের ৫০ মিনিটে সমতা থেকে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ৫০ মিনিটে ইতালির এগিয়ে যাওয়ার গোলটি করেন দলের সেরা তারকা মারিও বালোতেল্লি।

এতে ইতালি হয় ২ গোল আর ইংল্যান্ডের হয় ১ গোল।

এর আগে ইংল্যান্ড-ইতালি ম্যাচে ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।

প্রথমার্ধে খেলার ৩৪ মিনিটে ইতালির পক্ষে ম্যাচের প্রথম গোল আসে ক্লডিও মারসিজিও। তারপর ঠিক তার ৩ মিনিট পর খেলার ৩৭ মিনিটে  ইংল্যান্ডের হয়ে ড্যানিয়েল স্টুরিজ গোল করে ম্যাচে সমতা আনেন।

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও ফেভারিট ইংল্যান্ডের মধ্যাকার ম্যাচে ৩ মিনিটের ব্যবধানে পাল্টাপাল্টি গোলে সমতায় বেশ উত্তেজনা ভর করে।

এ ম্যাচে একমাত্র হলুদ কার্ড পান ইংল্যান্ডের রাহিম স্টালিং।

বাংলাদেশ সময় শনিবার দিনগত ভোর ৪টায় ‘ডি’ গ্রুপের খেলায় ইতালি এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে।

ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত রেইনফরেস্ট আমাজানের কাছাকাছি অবস্থিত মানাউস স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

এ খেলায় দু’দলই ফেভারিট হিসেবে মাঠে নেমেছে। ইংল্যান্ড এবং ইতালি এরইমধ্যে একাদশ ঘোষণা করেছে। দু’দলেই রয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

২০তম বিশ্বকাপের এখন পর্যন্ত তৃতীয় আগ্রহ কেন্দ্র বিন্দুর ম্যাচ ও তৃতীয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।

আর এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে মানুষের মাঝে রোমাঞ্চ ও উত্তেজনারও। ম্যাচে বেশ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে দু’দলকেই।

ইংল্যান্ড একাদশ
জো হার্ট (১), গ্লেন জনসন (২), লেইটন বেইনস (৩), স্টেভেন গেরার্ড (৪), গ্যারি চাহিল (৫), ফিল জাগিয়েলকা (৬), ড্যানিয়েল স্টুরিজ (৯), ওয়েইন রুনি (১০), ড্যানিয়েল উইলবেক (১১), জর্ডান হেন্ডারসন (১৪), রাহিম স্টালিং (১৯)।

কোচ: রয় হডসন (ইংল্যান্ড)।

ইতালি একাদশ
সালভাতোরে সিরিগু (১২), গিওর্গিও চিয়েলিনি (৩), মাত্তেও ডারমিয়ান (৪), এন্টোনিও কানড্রেভা (৬), ক্লডিও মারসিজিও (৮), মারিও বালোতেল্লি (৯), আন্দ্রে বারজাগলি (১৫), ড্যানিয়েল ডি রোসি (১৬), গ্যাব্রিয়েল পালেত্তা (২০), আন্দ্রে পিরলো (২১), মার্কো ভেরাত্তি (২৩)।

কোচ : চেজার প্রানদেল্লি (ইতালি)।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের