রাজধানীর বাংলামোটরে গাড়িতে আগুন দিয়ে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিলকে হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন। একইসঙ্গে ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার আসামিপক্ষে জামিন শুনানিতে ছিলেন- অ্যাড. সানাউল্লাহ মিয়া, অ্যাড. জয়নুল আবেদীন মেজবাহ, অ্যাড. মহসিন মিয়া, অ্যাড. মোরশেদ মিয়া আলমসহ অন্য আইনজীবীরা। Post navigation পদ্মা সেতু নিয়ে চায়নার সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হচ্ছে আজ চাঁপাইনবাবগঞ্জে চলছে শিবিরের হরতাল