কলা খান, আনন্দে থাকুন

banana_pic-311x186কলার অনেক গুণ রয়েছে। কলা শুধু ফিট থাকতে সাহায্য করে না, কলা মানুষকে সুন্দর করে এবং আনন্দিত থাকতে অনেক বড় ভূমিকা পালন করে। চলুন কলার গুণাগুণ সম্পর্কে আরো জানা যাক।

দ্রুত শক্তি জোগায়
কলাতে রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। কলা খুব তাড়াতাড়ি শরীরে শক্তি এনে দেয়। পটাশিয়াম শরীরের এনজাইমকে সক্রিয় রাখে এবং মাংসপেশীকে কোমল ও মসৃণ করে নার্ভকে সতেজ রাখতে সহায়তা করে। তাই অনেকে দিনের শুরুতেই একটি কলা খেয়ে ভালোভাবে দিন শুরু করেন। বিশেষ করে ছাত্রদের বেশ কাজে দেয় কলা।

মেজাজ ভালো করে দেয়
কলা এমন একটি ফল যা সারা বছর এবং সব দেশেই পাওয়া যায়। আমরা যে খাবার খাই তার পুষ্টিগুণের কারণে শরীর ভালো লাগা এবং ভারসাম্য রক্ষার নির্দেশ পায় সরাসরি মস্তিস্ক থেকে। কলা এ কাজটি করে খুবই দ্রুত, যার ফলে কলা খাওয়ার পর মেজাজ ভালো হতে খুব বেশি সময় লাগে না। এমন অনেক মানুষ আছেন, যাদের ঘুম থেকে ওঠার পর কিছুই খেতে ইচ্ছে করে না, তাদের জন্য কলা খুবই প্রয়োজনীয় একটি খাবার।

রয়েছে নানা উপাদান
কলাতে রয়েছে বিভিন্ন উপাদান যেমন, মিনারেল, আয়রন, ভিটামিন সি ও ই সহ বেশ কয়েকটি ভিটামিন। এই সব কিছুর মিশ্রণ ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে। এছাড়া কলায় রয়েছে প্রচুর প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামাইনো অ্যাসিড।

সুন্দর থাকুন
কলা শুধু শরীরের ভেতরকেই ভালো রাখে না, বাইরের সৌন্দর্যকেও বাড়িয়ে তোলে। কলা ছোট-বড় সবার জন্যই উপাদেয়। হলুদ রং-এর কলা শরীরে শক্তি এনে দেয় এবং পাকস্থলিকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

ওজন কমায়
কলায় ক্যালোরি থাকলেও কলা খেয়ে ওজন কমানো সম্ভব। কলা বিভিন্নভাবে খাওয়া হয়। যেমন কলা দিয়ে তৈরি বিশেষ ধরনের কেক, কলার চিপস, মিল্কশেক, আইসক্রিম, বিস্কুট ইত্যাদি।

উল্লেখ্য, কলার আদি জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপে, যা আজকের ইন্দোনেশিয়া হিসেবে পরিচিত।

সূত্র : ডয়চে ভেলে

আরো দেখুন

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে