ইরাকে বিমান হামলায় নিহত ৭

iraq-intro6-311x186ইরাকের বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরী তিকরিতে রোববার এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীরা এ হামলার কথা জানিয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) সহ সুন্নি জঙ্গিরা আগ্রাসন চালিয়ে তিকরিতসহ বাগদাদের উত্তরের একটি বিশাল ভূখন্ড দখল করে নেয়ার পর এ হামলা চালানো হল।

টেলিভিশন জানায়, জঙ্গিদের একটি দলকে লক্ষ্য করে চালানো এ বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানায়, বাগদাদের উত্তরে সালাহেদ্দিন প্রদেশের রাজধানীর একটি পেট্রোল স্টেশন লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়।তারাজানায়, এ হামলায় সাত জন প্রাণ হারিয়েছে।

তবে নিহতরা সুন্নি যোদ্ধা কি-না, সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

বিদ্রোহীদের হামলার মুখে প্রথমদিকে সরকারি সৈন্যরা পিছু হটে। অনেকে গাড়িসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম এমনকি তাদের পোশাক ফেলে রেখে পালিয়ে যায়।

গত কয়েক দিন সরকারি বাহিনী তাদের দুর্বলতা কাটিয়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে। সরকার পক্ষ জঙ্গিদের বিরুদ্ধে জয় পাওয়া কথা বেশ গৌরবের সাথে প্রকাশও করছে। তবে এদিকে জঙ্গিরা বেশ কিছু নতুন ভূখণ্ড দখল করে নিয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের