গাইবান্ধা পৌরসভায় ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার পৌরসভার জন্য ৩৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৮২ টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স রুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. শামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, মোস্তাক আহম্মেদ রঞ্জু, কাউন্সিলর আব্দুস সামাদ রোকন, এ জেড এম মহিউদ্দিন রিজু, আজাহার আলী, কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।পৌর মেয়র মো. শামছুল আলম জানান, বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ৮২ হাজার ৫৭১ টাকা। আর উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৬৭ লাখ ৮ হাজার ২১১ টাকা।রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৮৫ টাকা। বাজেট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৭ লাখ ৪৪ হাজার ৪৮৬ টাকা। বাজেটে নতুন কোন পৌরকর আরোপ করা হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *