‘বিএনপিকে ধৈর্য ধরতে হবে’- সুরঞ্জিত

suranjit-sen-gupta-awami-league-leader-pic-211-311x186বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, “আপনারা ভুল করে ফেলেছেন। তার খেসারত দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, দেশে যা কিছু পরিবর্তন হবে সবই সাংবিধানিকভাবে। তাই আপনাদেরও সময় আসবে। এর জন্য অপেক্ষা করুন।”

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুইস ব্যাংকে অর্থ পাচার বিষয়ে বলেন, “দক্ষিণ এশিয়ার অর্থ পাচারকারী দেশ হিসেবে আমরা দ্বিতীয়। এটা খুবই উদ্বেগের বিষয়। আর কিছু সুবিধাবাদীরা এই পাচারকাজের সাথে জাড়িত হয়ে দেশের সুনাম নষ্ট করছে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব না হলেও তাদের নাম-ঠিকানা প্রকাশ করার ব্যবস্থা করা হোক। এরা আর যাই হোক দেশপ্রেমিক না, অর্থপাচারকারী।”

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজিরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজফ্ফর হোসেন পল্টু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল হক রেজা।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি