ক্ষমতাসীনরা জাতিকে বিভক্ত করছে: ফখরুল

67274_9600_Alamgir
ক্ষমতাসীনরা জাতিকে বিভক্ত করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে চায় না, তারাই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ধর্মের কথা বলে জাতিকে বিভক্ত করতে চায়। আমরা তাদের দলে নেই।

শনিবার বিকালে রাজধানীর স্বামীবাগ আশ্রমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত পাঁচ বছরে হিন্দু সমপ্রদায়ের উপর নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে- এর একটিরও বিচার হয়নি মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনরা আওয়ামী লীগ তাদের সময়ে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে বলে দাবি করলেও প্রকৃতপক্ষে ওই আমলেই তারা সবচেয়ে বেশি অনিরাপদ।

তিনি বলেন, বিএনপি সব ধর্মের সমান অধিকারে বিশ্বাস করে। সবাইকে সমানভাবে বিকাশিত হওয়ার সুযোগ দেয়ার কথা বিএনপির গঠনতন্ত্রে উল্লেখ আছে।

এ সময় তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হিন্দু সমপ্রদায়কে শুভেচ্ছা জানান। তিনি স্বামীবাগ আশ্রমের সমপ্রসারণ ও উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে দলের আইন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রীমান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি