Khaleda_Swadesh ঈদের পর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, ঈদের পর আমরা আন্দোলনে নামবো। গত ৫ই জানুয়ারির নির্বাচনে আমাদের ডাকে সারা দিয়ে জনগণ ভোট দিতে যায়নি। তাই তাদের প্রতি সম্মান জানাতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবো। আজ সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশের খুব খারাপ অবস্থা। মানুষ বিপদে আছে। আমাদের সবার দায়িত্ব হবে মানুষকে বিপদ থেকে রক্ষা করা, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুন-গুম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এনডিপির সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, মির্জা আব্বাস, কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, ড. রিদওয়ানউল্লাহ শাহেদী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া, সাঈদীপুত্র শামীম বিন সাঈদীসহ শরিক দলের নেতারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *