গাজায় নিহতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে, চলছে রকেট বৃষ্টি

Gaza_জাতিসংঘের  যুদ্ধবিরতির আহ্বানের পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরদ্ধ গাজা উপত্যকায় টানা ৬ষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন। ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘের হিসাব মতে-  নিহতদের মধ্যে শতকরা ৮০ ভাগ নারী, শিশু ও বয়স্ক সাধারণ মানুষ।

ইসরাইলের বর্বর হামলায় আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। ঘর-বাড়ি ধ্বংস হয়েছে দুই হাজারেরও বেশি। এছাড়া, ধ্বংস হয়ে গেছে দুটি মসজিদ এবং একটি প্রতিবন্ধী চিকিৎসাকেন্দ্র। গাজার বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে- গাজায় এ পর্যন্ত ইসরাইলি বাহিনী ১ হাজার ৩০০ বার বিমান হামলা করেছে। জাতিসংঘসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানালেও তিনি তা অগ্রাহ্য করেছেন। গাজার শিশুরা রয়েছে সবচেয়ে ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে। ইসরাইলের এসব হামলার কারণে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পরে।

এদিকে, ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের সামর্থ্য মতো রকেট ছুঁড়ে জবাব দিয়ে যাচ্ছে। ইসরাইলের সূত্রগুলো রবিবার জানিয়েছে, গাজা থেকে নতুন করে হামাসের ছোঁড়া রকেট ইসরাইলের আশকেলোন, বে’ইর শেবা, আশদোদ ও বানি শামুন শহরে আঘাত হেনেছে। আশদোদ শহরে রকেটের আঘাতে সেখানে আগুন ধরে যায়। হামাস বলেছে, তারা ইসরাইলের ভেতরে রকেট হামলা বাড়াবে এবং আরো বেশি ক্ষমতাসম্পন্ন রকেট ছুঁড়বে। হামাসের রকেটের কাছে এরইমধ্যে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ প্রমাণিত হয়েছে। একইসঙ্গে ইসরাইলের জনগণের কাছে এ ব্যবস্থা রীতিমতো আতংকের কারণ হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের ববর্র আগ্রাসনের বিরুদ্ধে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, জর্দান, তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও  মালয়েশিয়া। সূত্র : আইআরআইবি

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি