সাকিব কি জিম্বাবুয়ে সিরিজেই ফিরছেন ?

sakib3-311x186আচরণগত সমস্যার কারণে ছয় মাস নিষিদ্ধ রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে দেড় বছর বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন না তিনি।

নিজের ভুল বুঝতে পেরে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন সাকিব। এবং নিজের কৃতকর্মের জন্যে জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন।

তবে শিগগিরই রেহাই পাচ্ছেন না তিনি। মাঠের বাইরে থাকতে হতে পারে বেশ কিছুদিন। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না এতটুকু পরিষ্কার। এরপর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ।

মাঝে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এশিয়ান গেমস খেলবেন। বিসিবি সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসেও খেলার সুযোগ পাবেন না সাকিব। এ বিষয়ে বোর্ড কর্তারা কেউই মুখ খুলতে রাজি হননি।

বোর্ডের সবাই তাকিয়ে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে। কারণ সাকিবের নিষেধাজ্ঞার বলটা এখন সভাপতির কোর্টে।

বিসিবির আরেক সূত্র জানিয়েছে, ছয় মাসের বদলে সাকিবকে হয়তো তিন মাসের সাসপেনশন কাটাতে হবে। এবং ঘরোয়া ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

এ হিসেবে অক্টোবর মাসেই হয়তো তাকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে। এদিকে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘কোচের সঙ্গে সাকিবের দেখা হয়েছে। দ্রুত মাঠে ফিরতে চায় সাকিব। সে (সাকিব) জানিয়েছে মাঠে ফিরতে পারলে সে ভুলগুলোকে সহজেই শুধরে নিতে পারবে।’

এদিকে, পরিচালনা বিভাগের প্রধান হিসেবে আকরাম খানের চাওয়া কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে চাই সে জিম্বাবুয়ে সিরিজ খেলুক।’

এ তো গেল জাতীয় দলের নিষেধাজ্ঞা। বিদেশি লিগগুলোর কী হবে? বিসিবির একাধিক সূত্র জানাচ্ছে, দেড় বছর যে বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা আছে, তা কমার সম্ভাবনা কম। আর কমলেও অন্তত এক বছর পর আইপিএল, বিগ ব্যাশ ও ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন সাকিব।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি