কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে হাজী জাফর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাকা বিতরণ করেন।

এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমসেদ আলী ও যুবলীগ সভাপতি সিদ্দিক হোসেন প্রমুখ।

এ সময় চরদেওকান্দি গ্রামের ৩০ জন ও জামালপুর গ্রামের ১৭ জন ক্ষতিগ্রস্থের মাঝে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৭৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *