তারেক রহমানের স্ত্রীকে বরখাস্ত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান। অপর এক প্রশ্নে তিনি জানান, দেশে এবোলা ভাইরাস প্রতিরোধে সরকার থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। স্থলসহ দেশের ২৫টি আন্তর্জাতিক বন্দরে এবোলা সংক্রান্ত মেডিকেল টিমের কাছে পর্যান্ত পরিমাণ ঔষধের ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল মনিটরিং সেল গঠনের পাশাপাশি রাজধানীসহ ১৬টি জেলায় এবোলা আইসোলেশন ওয়ার্ড’ চালু করা হয়েছে। তবে এই রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও জানান, সম্ভাব্য এবোলা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে পশ্চিম আফ্রিকার চারটি দেশ সিয়েরা লিওন, লাইব্রেরিয়া, গিনি ও নাইজেরিয়া থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগে আলাদা কাউন্টার খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ২১ দিন পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবোলা শনাক্তকরণের জন্য বিশেষ থারমাল স্ক্যানার মেশিনের ব্যবস্থা নিতে বিশ্ব সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম স্বীকার করেন, দেশে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। যারা এই নীতিমালা অনুসরণ না করে অবৈধভাবে পরিচালনা করেন তাদের কার্যক্রম মনিটরিং ও তদারকের জন্য জেলার সিভিল সার্জনের নেতৃত্বে তদারক টিম বিদ্যমান আছে। যদি কোন অবৈধ/লাইসেন্সবিহীন ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় বা শনাক্ত হয়, তাহলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রচলিত আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়। 
সাংস্কৃতিক চূক্তি: সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, বিশ্বে বাঙালি সংস্কৃতির বিস্তারের লক্ষ্যে এযাবৎ ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৪০টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য দেশের সঙ্গেও চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের আওতায় বাঙালি সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে সাংস্কৃতিক দল বিদেশে পাঠানো হয়ে থাকে এবং বিদেশ থেকে সাংস্কৃতিক দল বাংলাদেশে সফর করে থাকে। 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি