kader4-311x186চীন থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতির প্রথম শিপমেন্ট, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বেলা ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যন্ত্রপাতির দ্বিতীয় শিপমেন্ট এসে পৌঁছবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। খুব শিগগির পদ্মা সেতুর সয়েল টেস্টের কাজও শুরু হবে।

মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর দুইটি প্রধান বিষয় হচ্ছে- মূল সেতু ও নদী শাসন। ইতিমধ্যে সেতুর কাজ শুরু হয়ে গেছে। গত ৪ আগস্ট নদী শাসনের জন্য ট্যাকনিকেল অ্যাভুয়েশন কমিটি ও বিশ্বব্যাংক মনোনীত মনসুর অ্যাইম চায়না সিনো হাইড্রো করপোরেশন ও কোরিয়ার হুন্দাই কোম্পানিকে যাচাই বাছাইয়ের পর মনোনীত করে কাজের জন্য সুপারিশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *