7b30f2f84be33f2f2f1512607ba6eb92-Mamtaz-Apiবাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজকে নিয়ে নির্মিত হয়েছে সাক্ষাৎকারভিত্তিক একটি টেলিভিশন অনুষ্ঠান ‘প্রাণের শিল্পী’। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মমতাজ গানও গাইবেন। ‘প্রাণের শিল্পী’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম। ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে সম্পন্ন হয়েছে ।
‘প্রাণের শিল্পী’ অনুষ্ঠানটি সম্পর্কে মমতাজ প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর ধরে আমি চাঁদ রাতে বাংলাভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সেই অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটিতে আমার জীবনের প্রায় সব ঘটনাই তুলে আনার চেষ্টা করা হয়েছে, যা থেকে দর্শক-শ্রোতারা আমার সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন। অপি করিমও কিন্তু চমৎকার উপস্থাপনা করেছেন।’
এদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর গান গাইতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মমতাজ। অনুষ্ঠান শেষে ২৩ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি। এসেই নতুন অ্যালবামের গানের কাজ শুরু করবেন বলে জানান মমতাজ।

তারেক আখন্দের প্রযোজনায় ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *