আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ-এর সদস্য প্রাথমিক সমিতির সমবায়ীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় সমিতির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক (ট্রেইনর) কৃষক সমবায় সমিতি, বৃত্তহীন পুরুষ ও মহিলা সমিতির শতাধিক সমবায়ী প্রতিনিধির উপস্থিতিতে অকার্যকর-স্থবির প্রাথমিক সমবায় সমিতি সমূহকে পুনরায় কার্যকর-সচল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষকবৃন্দ ফসল উৎপাদনে নানামুখী প্রাকৃতিক বিপর্যয় বিরাজমান। বর্তমান সময়ে ফসলের বিভিন্ন রোগ-বালাই দমনে প্রাকৃতিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিক অর্থ সাশ্রয়সহ ব্যাপক কীটনাশক বিষপ্রয়োগ থেকে যতটা সম্ভব বিরত থাকার উৎসাহ প্রদান করেন। এছাড়া সমিতি গুলোর সার্বিক কার্যক্রম জোরদার করতে প্রাথমিক সমবায় সমিতি সমূহের প্রয়োজনীয় খাতা-পত্র, আয়-ব্যয়ের হিসাব-নিকাশ হালনাগাদ করণে তাগিদ প্রদান করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বিআরডিবি গাইবান্ধার উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায় ও মাঠকর্মী আয়তাল হক।