আজ রেডিও স্বদেশের কর্ণধার আর.জে. সাইমুরের শুভ জন্মদিন!!!


RJ-Saimur-Birthday--2014সোনালী স্বর্ণা, স্বদেশ নিউজ ২৪ ডটকম:

জন্মদিনে তোমায় দেবো কি আর  উপহার……বাংলায় নাও ভালবাসা, হিন্দিতে নাও পেয়ার…………… হ্যাঁ আজ ১৯  সেপ্টেম্বর মানে আজ আর.জে. সাইমুরের শুভ জন্মদিন। আজকের এইদিনে সুন্দর এই পৃথিবীতে এসেছিলেন সাইমুর রহমান। রাত ১২.০১ মিনিটেই ঝিগাতলা, ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে কেক কাটার মধ্য তার জন্মদিন পালিত হয়। সবাই একে একে শুভেচ্ছা বিনিময় করেন। সেসময় উপস্থিত ছিলেন মিডিয়া প্লান্ট এর কর্ণধার মারুফ মুন্না, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ফাতেমা নার্গিস, সুয়েজ, মুহিব, কন্ঠশিশ্পী নয়ন, সাজেদুল হক, উজ্জ্বল, নেহা প্রমুখ। আর জনপ্রিয় সামাজিক সোসাল সাইট ফেসবুকে ১২টা বাজার আগে থেকেই আর.জে. সাইমুরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করে তার বন্ধু মহল, ফ্যানসরা। আর মোবাইল এ কল ও ম্যাসেজ তো আছেই। সাইমুর রহমান খুবই ফ্রেন্ডলি। সবার সাথে তার বন্ধু সুলভ আচারনই তা প্রমান করে।  ছোটবেলা থেকেই ঢাকায় তার শৈশব, কৈশর সব ঢাকায়….খিলগাঁও গভ: বয়েজ হাই স্কুল জীবন শেষ করে খিলগাও ন্যাশনাল আইডিয়াল এ কলেজ জীবন তারপর বিশ্ববিদ্যালয়…..ছোটবেলা থেকেই সাইমুর ছিল এক সৃজনশীল। সাইমুর রহমান বহুগুনে গুন্বানিত। তিনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কম্পউটার নেটওর্য়াক ও হার্ডওয়ার  এর উপর ডিপ্লোমা করেছেন। এছাড়াও তিনি আর.জে. কোর্স এবং সাংবাদিকতার উপর প্রশিক্ষন নিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও- রেডিও স্বদেশ ডট নেট…দীর্ঘ ৩ বছর ধরে আর.জে. সাইমুর নিজেই পরিচালনা করেছেন রেডিও স্বদেশ। মূলত রেডিও স্বদেশ দিয়েই সাইমুর রহমান  মিডিয়াতে কাজ শুরু করেন। এরপর একের পর এক সফলতা অর্জন করেন সাইমুর রহমান। সফলতার এক পর্যায়ে প্রতিষ্ঠা করেন স্বদেশ নিউজ ২৪ ডট কম দৈনিক অনলাইন সংবাদ পোর্টাল। যা বর্তমানে তরুন, মেধাবী ও সৃজনশীল কর্মীবাহিনী নিয়ে পরিচালিত। এছাড়া আর.জে. সাইমুর প্রতিষ্ঠা করেছেন স্বদেশ মাল্টিমিডিয়া যা অলরেডি একটি  মিউজিক ভিডিও তৈরী করেছে। পাশাপাশি আর.জে. বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশনের সাথে জড়িত। তিনি এজেএফবি (আটিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ) এর ভাইস প্রেসিডেন্ট এবং  বোমা (বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোশিয়েশন) এর কালচারাল সেক্রেটারী ও বিনোদনধারার সি:সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন।  ইতিমধ্যেই আর.জে সাইমুর বিভিন্ন সম্মাননায় ভুষিত হয়েছেন। উল্লেখযোগ্য হল-   বাবিসাস এ্যাওয়ার্ড, বিনোদনধারা পারফরমেন্স এ্যাওয়ার্ড, এজেএফবি স্টার এ্যাওয়ার্ড, দীপ্ত নৃত্যকলা পারফরমেন্স, ঢাকা ফ্যাশন পারফরমেন্স এ্যাওয়ার্ড, মহান মার্চ সম্মানা ইত্যাদি।

আর.জে. সাইমুরের উজ্ব্বল ভবিষ্যত কামনা করি। জন্মদিন তার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও আলোকিত জীবন। স্বদেশ পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *