sakib al hasan_bangladesh_swadeshআমরাই সমাধান’ স্লোগানে কক্সবাজারে পালিত হলো আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস। এ উপলক্ষে গতকাল সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি সংস্থা কেওক্রাডং কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় সচেতনতামূলক র‌্যালি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এতে কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও বাংলালিংক-এর ব্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ প্রায় ১ হাজার লোক এ কর্মসূচিতে অংশ নেন। এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। যাতে সারা বছর দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটে এই সৈকতে।
এ সময় বাংলালিংক-এর হেড অফ পি আর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, পি আর অ্যান্ড কমিউনিকেশন এসোসিয়েট জেনারেল ম্যানেজার শেহজাদ এস হোসেন, পি আর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার ইফতেখার আজম, রিজিওনাল কমার্শিয়াল হেড, ম্যাস মার্কেট সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. ফরহাদ হোসেন এবং কেউক্রাডং বাংলাদেশের চেয়ারম্যান মাসুক আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *