সংঘর্ষ

রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিলকে কেন্দ্র যুবলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোকন (৩০) নামে একজন আহত হয়েছেন।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত রোকন তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দু’পক্ষের সংঘর্ষের সময় রোকন নামে এক যুবককে পিটিয়ে সেখানে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। তার মাথা ফেটে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মগেটের আলরাজি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। যুবলীগ নেতাকর্মীদের একটি পক্ষ এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে তারা লাঠিসোটা নিয়ে কওরান বাজারের দিকে চলে যায়।

ফার্মগেটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, মিছিলকে কেন্দ্র করে যুবলীগের দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *