মধ্যরাতে অটোরিকশায়

d7d5592372a8865d235614fbe6a7d704-8‘অ্যাই অটো, যাবে।’ যাত্রীর হাঁক শুনে অটোরিকশা থামাতেই চালকের চক্ষু চড়কগাছ হওয়ার কথা। যাত্রী যে আর কেউ নয়, স্বয়ং হৃতিক রোশন! গত শনিবার রাতে বাড়ি ফেরার পথে হুট করে নষ্ট হয়ে যায় বলিউড তারকার গাড়ি। এরপর অটোরিকশায় করে ফিল্ম সিটি থেকে মুম্বাইয়ের জুহুতে নিজের ঘরে ফিরেছেন হৃতিক।
গাড়ির চাকা পাংচার হওয়ায় বেশ বেকায়দায় পড়েছিলেন হৃতিক। তাঁর নিরাপত্তারক্ষীরা আশপাশে হন্যে হয়ে মটর মেকানিক খুঁজছিলেন। কিন্তু সময় নষ্ট না করে লাফ দিয়ে এক অটোতে চেপে বাড়ি ফেরেন হৃতিক। বলিউডের সফল সুপারহিরো ‘কৃশ’কে এভাবেই উদ্ধার করেছেন এক সাধারণ চালক। কদিন আগে একটি টিভি বিজ্ঞাপনে দৃশ্যের প্রয়োজনে অটোতে চড়লেও সত্যি সত্যি এভাবে তিন চাকার এই গাড়িতে চড়া হয় না তাঁর বহুদিন। অটোতে চড়ে হৃতিক তাঁর কলেজের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন বলে জানালেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অটোচালক নাকি চিনতেই পারেননি স্বয়ং কৃশকে নিয়ে যাচ্ছেন তিনি! টিওআই।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি