সেরা বিনোদন সাংবাদিকের এ্যাওয়ার্ড পেলেন আবুল হোসেন মজুমদার!

ABUL HOssain Mojumder_SwadeshNews24_rjsaimurশুক্রবার রাজধানী হোটেল রেডিসনে মহানগরী কালচারাল ফোরাম আয়োজিত সেরা বিনোদন সাংবাদিক হিসেবে  ‘মহানগরী কালচারাল ফোরাম এ্যাওয়ার্ড’ পেলেন বিনোদনধারা সম্পাদাক সাংবাদিক আবুল হোসেন মজুমদার। বাংলাদেশের অন্যতম সফল বিনোদন সাংবাদিক হিসেবে তিনি জনপ্রিয়। তার হাত ধরে বিনোদন জগতে অনেকের পথা চলা শুরু হয়েছে। তিনি সব সময় সকল আটির্স্টদের সহযোগিতা ও অনুপ্রেরনা দিয়ে আসছেন। যে কিনা নিজেই  সকল আটির্স্টদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে থাকেন। তিনি আজ নিজেই সম্মাননায় ভূষিত হলেন।  আর সবাই তার কাজের স্বীকৃতিকে ভালবেসে। তাই এখনও ভাল কাজগুলো আমাদের আগামীর পথে চলতে অনুপ্রেরনা দিচ্ছে। সাংবাদিক আবুল হোসেন মজুমদার বহু গুনে গুন্বান্নিত। তিনি একজন সাংবাদিক এর পাশাপাশি সফল সংগঠক। তিনি তার মেধা, সৃজনশীল বুদ্ধিমত্তা দিয়ে অনেকগুলো সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বাবিসাস (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি), এজেএফবি (আস্টির্স জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ), বিনোদনধারা, বিনোদন আলো, বিনোদন ভূবন, চাওয়া পাওয়া, সাপ্তাহিক চৌদ্দগ্রাম সংবাদ। তার এই সাংগঠনিক ক্ষমতার কারনে তিনি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি নাটক, চলচ্চিত্রতে অভিনয় করেছেন। পাশাপাশি কন্ঠ দিয়েছেন বিভিন্ন গানে। আবার বিনোদনের আর এক চমৎকার মাধ্যম যাদু..তিনি যাদুও দেখাতে পারেন। সবকিছু মিলিয়ে তিনি তার যাদু দিয়ে সবার মন জয় করে চলেছেন। রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ 24 ডটকমের সম্পাদক আর.জে. সাইমুর তার এই অর্জনের জন্য শুভেচ্ছা জানান। স্বদেশ পরিবারের পক্ষ  থেকে তার উজ্বল ভবিষ্যত কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *