জার্মানিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশগুলোর র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তুরস্ককে হটিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এ স্থান অর্জন করেছে। তবে আগের মতোই শীর্ষ অবস্থানে রয়ে গেছে চীন। ফরেন ট্রেড এসোসিয়েশন অব দ্য জার্মান রিটেইল ট্রেড (অ্যা.ভি.ই)’র একটি আমদানি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। অ্যা.ভি.ই’র প্রধান ব্যবস্থাপক জ্যান এগার্ট বলেন, বস্ত্রখাতে বিশ্বব্যাপী সব থেকে গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৩ সালে, জার্মানি বলতে গেলে বাংলাদেশ থেকেই সকল পোশাক আমদানি করেছে। এটা দীর্ঘদিনের একটি গতিধারার প্রতিফলন। গত ১০ বছরে জার্মানিতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। একই সময়ের ব্যবধানে তুরস্ক থেকে আমদানি কমেছে অর্ধেক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *