স্বরূপকাঠীর সুতিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার রাত ৮টায় পুত্রের কুকর্মের দায়ে শিক্ষক পিতাকে প্রকাশ্যে ১০০ জোড়া বেত্রাঘাত করা হয়। 
এলাকাবাসী জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা মজিবরের ছেলে রাসেল (৩০) পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে বসে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনা একই শ্রেণীর অন্য এক ছাত্রী দেখে ফেলে। বিষয়টি তার অন্য সহপাঠীদের জানালে ওই শিক্ষক এসেই তাকে বেত্রাঘাত করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বিদ্যালয় সভাপতি হায়দার মিয়ার কাছে গেলে তিনি সামাজিক বিচারের আশ্বাস দেন। ফলে শনিবার বিকাল ৫টায় বিদ্যালয় মাঠে কয়েক শ’ লোকের উপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরু হয়। এ সময় এক পক্ষ শিক্ষক পিতা মুক্তিযোদ্ধা মজিবরের বিচার দাবি করে। উপস্থিত জনপ্রতিনিধি জাহিদ উদ্দিন, অসীম আকন, গাউছ তালুকদার, বাদল বেপারি, খোকন বেপারি, সভাপতি হায়দার ও পরিচালনা কমিটির সদস্য শহিদ মেম্বারসহ অন্যরা তাৎক্ষণিক বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন। পরে অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে অপসারণ করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে ১০০ জোড়া বেত্রাঘাত করে শাস্তি কার্যকর করা হয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালেহা খাতুন বলেন, শিক্ষকের ওপড় বেত্রাঘাত শিক্ষা প্রশাসনের জন্য লজ্জাকর। এখন পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানায়নি, আমি লিখিত পেলেই ব্যবস্থা নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *