CD-Choice-21_Swadeshnews24দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস ঈদ উপলক্ষ্যে বাজারে প্রকাশ করেছে ২১টি এলবাম। এর মধ্যে নতুন ও পুরাতন শিল্পীর একক, একাধিক মিক্সড এবং কুরবানির গান নিয়ে এলবাম। এলবামগুলোর মধ্যে রয়েছে- সুবীর নন্দীর  একক এলবাম‘গানের সুরে আমায় পাবে’, আব্দুল্লাহিল বাকীর কথায় এলবামের সঙ্গীতায়জন করেছেন গোলাম সারোয়ার। হৈমিন্ত শুক্লার একক ‘মন আয়নাতে মন দেখেছি’। জনপ্রিয় ব্যান্ড অবসকিউর এর একক ‘অবসকিউর ও বাংলাদেশ। এতে গান লিখেছেন- মনিরুল ইসলাম রানা, সুকুমার রায়, আবু সাঈদ আহমেদ, তানজিল রহমান, অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, রাজিব হোসাইন, আব্দুল গাফফার চৌধুরী। কাজী শুভ’র একক‘সাদামাটা-৩’। সুজন আরিফেরে একক ‘ভালোবাসিরে’। শ্রীলঙ্কান কন্ঠ শিল্পী এন্ড্রুকারুনা রাত্নের একক ‘নি:সঙ্গ কষ্ট। মিক্স এলবাম ‘মন চায় তোমাকে, রাহুলের একক ‘স্বপ্নছোয়া’, ইলিয়াস হোসাইন ও অরিনের  ডুয়েট ‘একটু মায়া।

CD-Choice-21_Swadeshnews24_মনি ও রাজিবের ডুয়েট ‘ধ্রুবতারা। মনির হোসেন এর একক ‘ইচ্ছে’। মিক্সড এলবাম ‘জীবনের খেয়া খাটে’ এতে গান করেছেন কাজী শুভ, বেলাল খান,  তৌসিফ প্রমুখ। আহসানের একক ‘বাজিমাত’ রবির প্রথম একক যখন তোমাকে, ইঊসুফ রাজুর একক ‘সাম্রাজ্য;। সিডি চয়েস মিক্সড ‘মিক্সড হিট-৩, এতে গান  করেছে- কিরন চন্দ্র রায়, চান্দনা মজুমদার, রিংকু প্রমুখ। তুষার ফিচারিং মিক্সড‘এক পৃথিবী, এতে গান করেছে- ইলিয়াস, স্বরলিপি, ফারাবি, আরিফ, শাফায়েত, সাহেদ, অয়ন চাকলাদার প্রমুখ। অমৃত দেবোনাথের কথায় ও লুৎফর হাসানের সুরে ‘অংকিতা’। এতে গান করেছে- কাজী শুভ, ফারাবি, বিউটি, নওরিন, শাহরিদ বেলাল প্রমুখ।  অাহমেদ কিছলু ফিচারিং জয়িতের একক ‘তোমার প্রতিক্ষায় আমি’ এতে জয়িতের সাথে ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন ফারহানা।  এছাড়াও একাধিক ভিডিও এলবাম এবং বাংলা ছায়াছবির অডিও এবং ভিডিও প্রকাশ করছে সিডি চয়েস।  এ প্রসঙ্গে সিডি চয়েসের কর্ণধার এমদাদ বলেন- বরাবরের মতই ভিন্নতা দিয়ে সাজিয়েছি আমাদের এবারের ঈদের আয়োজন। প্রবীণ শিল্পীদের পাশাপাশি এবারও আমরা নতুনদের সুযোগ দিয়েছি। সিডি চয়েস বরাবরই ভালো  গানের ধারক ও বাহক। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি আশা করি এবারের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

CD-Choice-21_rj_saimur_faruউপস্থিত অতিথি ও কন্ঠশিল্পীরা বাংলা গানের মানকে অক্ষুন্ন রেখে এই শিল্পকে বাচিয়ে রাখার আহবান জানান। এছাড়াও বক্তব্যে বলা  হয়েছে আমরা মোবাইলে ৩৫ টাকা দিয়ে ওয়েলকাম টিউন কিন্ত আমরা সেই টাকা দিয়ে একটি এলবাম কিনে শিল্পীদের এত কষ্টের ফসল ফলাতে পারি। বাংলা গানের জয় হোক, সবাই বাংলা গান শুনুন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ওমর ফারুক, মিডিয়া উপদেষ্টা, সিডি চয়েস। এছাড়াও উপস্থিত  ছিলেন রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের সম্পাদক এবং এজেএফবি এর সহ-সভাপতি আর.জে. সাইমুর। আর.জে. সাইমুর প্রকাশনা উৎসবে সরাসরি উপস্থিত অতিথি ও শিল্পীদের সাক্ষাতকার গ্রহন করেন। এবং তার সাথে তার তরুণ কমীবাহিনীর মধ্যে  – প্রিন্স, কথা, শাওন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *