রাজধানীতে ৪৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ নির্দেশ

citycoporation-swadeshnews24৪৮ ঘণ্টার মধ্যেই রাজধানীর বর্জ্য অপসারণ কাজ শেষ হবে। পবিত্র ঈদুল আযহার দিন দুপুর দুইটা থেকে  শুরু হবে কোরবানীর বর্জ্য অপসারণের কাজ। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান।

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে রবিবার ১২টার দিকে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে কোরবানীর বর্জ্য ফেলার জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ইব্রাহিম হোসেন এ সময় বলেন, রাজধানীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে করপোরেশনের নিজস্ব সাত হাজার কর্মীর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ১২ জন করে অতিরিক্ত লোক কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করবে।

তিনি বলেন, এ ছাড়াও সেনাবাহিনী, নৌ-বাহিনী ও ঢাকার পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ওয়াসা) আমাদের সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছে।

এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি