1412784052420অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অফ্‌স্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ম্যাচে বল করা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এই খবর জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ।

গত অাগষ্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় আম্পায়াররা সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আইসিসির বিধি অনুযায়ী এ ধরণের অভিযোগ উঠলে পরবর্তী ২১ দিনের মধ্যে অভিযুক্তকে বায়োমেকানিক্যাল কেন্দ্রে পরীক্ষা করাতে হয়।

এরপর ব্রিটেনের কার্ডিফ শহরের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। তবে সেই পরীক্ষার পর দেশে ফিরে তিনি জানিয়েছিলেন যে পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন।

কিন্তু বুধবার এই সিদ্ধান্তের পর বোলিং অ্যাকশন ঠিক না করা পর্যন্ত আইসিসি আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে তিনি বল করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *