অবৈধভাবে ভারতে পাচারের সময় ২৩ বাংলাদেশি আটক

Arrest_swadeshnews24অবৈধভাবে ভারতে পাচারের সময় ২৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৩) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হননি।

বেনাপোলের পুটখালী সীমান্ত পথে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানে এ আটকের ঘটনা ঘটে।

বেনাপোল সীমান্তে রেড এলার্টকে উপেক্ষা করে পাচারকারীরা প্রশাসনকে ম্যানেজ করে এদের ভারতে পাচার করছিল।

বিজিবি জানায়, ভালো কাজ দেওয়ার কথা বলে ওই ব্যক্তিদের পাচারকারী সেন্টিগেটের সদস্যরা ভারতে পাচারের চেষ্টা করছিল। এসময় গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিদের অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পাচারের ঘটনায় সম্পৃক্ত সাত জন পাচারকারীর নাম উল্লেখ্য করে থানার মামলা হয়েছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি