খলিলুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ জাতিসংঘের দক্ষিণ ও পশ্চিম এশিয়ার ডেপুটি রিজিওনাল সিকিউরিটি এ্যাডভাইজর মি. মার্ক রিচমন্ড ও বাংলাদেশস্থ ইউএনডিপির প্রশাসন ও সিকিউরিটির প্রধান শরীফ আহমেদ ভূঁইয়া গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলায় ইউএনডিপি‘র অর্থায়নে বাস্তবায়িত উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (্ইউজেডজিপি), ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি), অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস্ ইন বাংলাদেশ (এভিসিবি) প্রজেক্ট ও জুডিশিয়াল স্ট্রেংদেনিং (জাস্ট) প্রজেক্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পসমূহের কার্যক্রম বাস্তবায়ন এবং সিকিউরিটি বিষয়ে জেলা প্রশাসন এবং প্রকল্পের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: এমদাদুল হক চৌধুরী, এনডিসি মো: সোহাগ হোসেন, কিশোরগঞ্জ, ইউজেডজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মো: মনির হোসেন মজুমদার, ইউপিজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর শেখ ইকবাল হোসেন, এভিসিবি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদ এবং জাস্ট প্রকল্পের আইটি অফিসার আহমেদ মারুফ প্রমুখ।
প্রতিনিধি দল প্রকল্পসমূহের কার্যালয় পরিদর্শন শেষে প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করেন এবং এ বিষয়ে কতিপয় সুপারিশ প্রদান করেন।