messiক্যাম্পে হলো না মেসির রেকর্ড। ভক্ত-সমর্থকরা ধরেই নিয়েছিল নিজেদের মাঠে এইবারের মত দুর্বল দলের বিপক্ষে নতুন রেকর্ড গড়া না হোক অন্তত তেলেমো জারার ২৫১ গোলের রেকর্ড স্পর্শ করবেন মেসি। কিন্তু মাত্র এক গোলেই সীমাবদ্ধ থাকতে হলো তাকে।

স্প্যানিশ লা লিগায় মেসির নামের পাশে লেখা হল ২৫০ গোল। আর এক গোল করলেই কিংবদন্তী তেলেমো জারাকে ছুঁয়ে ফেলবেন বার্সার আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

এইবারের বিপক্ষে অন্তত আরও তিনটি গোল পেতেন মেসি। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক জাবি ইরুরেতাই যেন সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল মেসির রেকর্ডের সামনে। না হয় হ্যাটট্রিক করেই নতুন রেকর্ড উদযাপন করতেন তিনি।

এবার মেসির সামনে এল ক্ল্যাসিকো। ২৫ অক্টোবর, সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্ল্যাসিকোয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেই কী তবে কাংখিত রেকর্ডটি গড়বেন মেসি! হয়তো সে কারণেই এইবারের বিপক্ষে হলো না তার নতুন রেকর্ড। রিয়ালের বিপক্ষে হলে তো সেটা হবে বিশেষ কিছু এবং যার উচ্চতাও এমন হবে যে তা পরিমাস যোগ্য থকবে না আর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *