kona 67899গান গেয়েই পরিচিত কণা। তবে এবার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এর আগে তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন অনেক অভিনয় শিল্পী। কিন্তু এবার সরাসরি পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী কণা।

ছোট পর্দার নির্মাতা আলভী আহমেদের পরিচালনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর কণাকে এই সিনেমাতেই একজন সংগীতশিল্পী হিসেবে রুপালি পর্দায় দেখা যাবে।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমি ছোট বেলায় সিনেমার দু-একটি দৃশ্যে অভিনয় করেছিলাম। তবে সেগুলো উল্লেখযোগ্য কোনো কিছু নয়।’

‘ইউটার্ন’ সিনেমায় নিয়ে নিজের আনন্দের কথাও প্রকাশ করলেন তিনি। নতুন এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি মনে করেন। আসছে নভেম্বর মাসের শুরুতে কণার অংশের শুটিং শুরু হওয়ার কথা। ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *