জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। কেটে ফেলা হয়েছে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুল। আজ সকাল ১১টায় ডা. কামাল পাশার তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আগামীকাল তাকে কেবিনে আনা হবে বলে জানিয়েছেন টেলি সামাদের স্ত্রী রেখা সামাদ। তিনি জানান, ডাক্তাররা প্রথমে আশঙ্কা করেছিলেন তিনটি আঙ্গুল কাটা হতে পারে। কিন্তু শুধু বৃদ্ধাঙ্গুল কাটা হয়েছে এবং অস্ত্রোপচার খুবই ভাল হয়েছে বলে ডাক্তাররা নিশ্চিত করেছেন। রেখা সামাদ বলেন, টেলি সামাদ সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন। খুব শিগগিরই বাসায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, টেলি সামাদ গত ১৮ই অক্টোবর পায়ের আঙ্গুলের সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *