‘আমি ধর্ষক নই’

বৃটিশ ফুটবলার শেড ইভান্স বললেন, ‘আমি আমার প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছি, তবে আমি কাউকে ধর্ষণ করিনি। ওই ঘটনাটা ছিল ওই মেয়েরই ইচ্ছায়।’ ১৯ বছরের এক বৃটিশ তরুণীকে ধর্ষণের দায়ে আড়াই বছর জেল খেটে দু’দিন আগে ছাড়া পেয়েছেন শেড ইভান্স। ইংলিশ ফুটবল ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এ ওয়েলস তারকাকে নিয়ে সরগরম বৃটিশ সংবাদমাধ্যমও। তাকে দলে ফিরিয়ে না নিতে ইতিমধ্যে শেফিল্ড মালিককে চিঠি দিয়েছেন খোদ বৃটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ। একই দাবিতে ক্লাবে উপস্থাপিত হয়েছে ১৫০০০০ সমর্থকের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি।  ওয়েলসের উপকূল শহর রিলের প্রিমিয়ার হোটেলে ২০১১ সালের জুনের এ ঘটনা।  পরে ফুটবলার ইভান্সকে আদালত ৫ বছরের কারাদণ্ড দেন ২০১২’র এপ্রিলে। ২৬ বছরের শেড ইভান্স গতকাল দৈনিক সানডে মিররকে বলেন, আমি সৌভাগ্যবান, প্রেমিকা নাতাশা ম্যাসি আমার পাশে রয়েছে এখনও। আমি কাউকে ধর্ষণ করিনি। ঘটনাটা ছিল স্বেচ্ছাকৃত। তবে আমি এ জন্য লজ্জিত।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি